1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুর প্রেস ক্লাবের নির্বাচনে হাবিবুর রহমান সভাপতি কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে স্থানীয় দৈনিক ভোরের রানার পত্রিকার সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও  এটিন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাকজমকপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থানীয় দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী পেয়েছেন ৩৮ ভোট।

সহ-সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জীব দাস, ৫১ ভোট পেয়ে দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মঞ্জুয়ারা স্বপ্না ও ৪৪ ভোট পেয়ে ফোকাস বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন পান ২৮ ভোট।  

সহ-সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, অর্থ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন চ্যানেল আই- এর শাহাদাত হোসেন তিতু।

দপ্তর সম্পাদক নির্বাচিত হোন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আনোয়ার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির এস এম মনিরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থানীয় সাপ্তাহিক কানাইপুর বার্তা ও ফরিদপুর সংবাদের সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে স্থানীয় দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার শ্রাবণ হাসান নির্বাচিত হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে স্থানীয় দৈনিক ফরিদপুর বার্তা পত্রিকার এস এম রাইসুল ইসলাম রুবেল, দৈনিক ইত্তেফাকের জুবায়ের জাকির, দৈনিক দিনকালের নুরুল ইসলাম আনজু, এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম, স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা ও অনলাইন নিউজ পোর্টাল বৈশাখী নিউজ ডটকমের সম্পাদক রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho