1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দা আইডিয়াল স্কুলের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫০৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা সদরে অবস্থিত নগরকান্দা আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এস এম তারিক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, স্বাগত বক্তব্য দেন এম এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফকির সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মুরুটিয়া পুড়াগোদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসউদ আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া,  নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাংবাদিক শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম তুহিন, শফিকুল ইসলাম মন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।
স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের  উপস্থিতিতে প্রতি শ্রেনীতে প্রথম ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষর্থীদের মাঝে ফলাফল পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho