1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় বই বিতরণ উৎসব দিবস অনুষ্ঠানের উদ্বোধন

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পহেলা জানুয়ারী ফরিদপুরের নগরকান্দায় বই বিতরণ উৎসব দিবসের উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব পালন করা হয়েছে।

রোববার সকালে জেলার নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী মহেন্দ্র নারায়ণ (এম এন) একাডেমি মাঠে প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসব দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  সোনিয়া হোসেন জিসান,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন,  সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, জালাল উদ্দীন সরদার, নাসির মাহমুদ, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অন্যদিকে মহেন্দ্র নারায়ণ একাডেমি হল রুমে বিদয়ালয়ের প্রধান শিক্ষক  বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে বই উৎসব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক জানান, এ বছর উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিকে ১২ লাখেরও বেশি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

যার কার্যক্রম বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে।
বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সবাই খুশি বলে জানান তারা।
এছাড়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব দিবসের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho