1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

র‌্যাব-এর যে ১৮ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৫০৪ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -এর ১৮ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন। এবছর ১১৫ জনকে বিপিএম ও পিপিএম দেওয়া হচ্ছে। এছাড়া ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’স ব্যাজ পাচ্ছেন ৪৫৮ জন পুলিশ সদস্য।

র‌্যাবের পদকপ্রাপ্তদের মধ্যে বিপিএম সাহসিকতা পাচ্ছেন- মরহুম লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন, মরহুম ল্যান্স কর্পোরাল মো. মাহমুদুল হাসান, র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ, র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার মেজর মুশফিকুর রহমান।

বিপিএম সেবা পাচ্ছেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ইমতিয়াজ আহমেদ, র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সাইফুর রহমান।

পিপিএম পাচ্ছেন- র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার মেজর সৌরভ মো. অসীম শাতিল, র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন, র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার স্কোয়াড্রন লীডার আলী আশরাফ তুষার, র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার এএসপি আবদুল্লাহ আল মামুন, র‌্যাব-৭ এর এএসপি মো. রায়হান উদ্দিন মোরাদ এবং র‌্যাব-১৫ কনস্টেবল সোহেল বড়ুয়া।

পিপিএম সেবা পাচ্ছেন- র‌্যাবের অপারেশনস উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন, র‌্যাবের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho