1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় কয়েকদিনের চলমান প্রচন্ড শীত , ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।
দিন আনে দিন খায় এ শ্রেণীর লোকজনের জন্য খুবই খারাপ অবস্থা বিরাজ করছে এই প্রচন্ড শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের জন্য।
চলছে এলাকায় পিয়াজের হালি রোপনের ব্যাস্ত সময়।
কিন্ত প্রচন্ড শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে খোলা আকাশে মাঠের মধ্যে কাজ করতে কৃষকদের চরম কষ্ট স্বীকার করতে হচ্ছে।
এলাকার অধিকাংশ কৃষকরাই  ঠান্ডা জনিত রোগের কারণে ভুগছেন।
অন্যদিকে শনিবার দুপুরে  নগরকান্দা সদর বাজারে দৈনন্দিন কর্মকান্ড, বাজারে কেনাকাটার জন্য এসে দল বেধে রাস্তার পাশেই আগুন জালিয়ে শীত নিবারণ করতে দেখাগেছে সাধারণ মানুষদেরকে।
প্রচন্ড শীত, ঘনকুয়াশা ও শৈত্য প্রবাহের কারনে বয়স্ক ও শিশুদের জন্য খুবই সমস্যা।
প্রচন্ড শীতে ঠান্ডা জনিত ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে।
সরকারী ভাবে শীত বস্ত্র কিছু কম্বলের ব্যবস্থা করলেও তা একেবারেই সামান্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক গাড়ীতে করে উপজেলার বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন। কিন্তু তা পরিমাণে একেবারেই নগণ্য।
উপজেলার চরযশোরদী ইউনিয়নের গারুয়ারপার গ্রামের ভিক্ষুক মিলন বেগম (৬০) জানান আমার নামে কোন সরকারী অনুদানের কার্ড নাই।
তাছাড়া এই শীতেও একটা কম্বলও পাইনাই।
উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ  বলেন, এই প্রচন্ড শীতে শীত জনিত রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, এ্যাজমা, হাপানীসহ রোগের রোগীরা বেশি ভুগে থাকেন।
তাই শিশু, বৃদ্ধ ও এসকল রোগীদের বাড়তি যত্ন নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho