1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জের মুকসুদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৬০৪ Time View

কে এম সাইফুর রহমান / শহিদুল ইসলাম ঃ

গোপালগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় আটটি (০৮) স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছে গোপালগঞ্জের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

রোববার (৮ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে দুই (০২) শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মুকসুদপুর ক্লাব, গোপালগঞ্জ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব বাবু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শৃচিন্তা ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক ও মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা কানতারা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা যু্লীগের সভাপতি,বাজার বনিক সমিতির সভাপতি জহির হাসান টিটো মিয়া, প্রফেসর বাবর, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক সহিদুল ইসলাম, মানবিক চেয়ারম্যান শফিকুল ইসলাম টুটুল মুকসুদপুর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান, কুটি,, সুজন সিকদার, রুদ্র মাহমুদ রাসেল, আরমান খান জয়, রেজাউল করিম, ইকবাল মিয়া, ইমরান, রুবেল, রাকিব, রোমান, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্ত মানুষগুলো।

এ বিষয়ে সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক ও মুকসুদপুর ক্লাবের উপদেষ্টা কানতারা খান ও সূর্য শিশির ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল বলেন, মানুষকে দান করবার জন্য অনেক অর্থের প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র একটি দানশীল মনের। সে স্প্রিরিটকে হৃদয়ে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। যা চলমান থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের উচিত ছিন্নমূল-শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

এখন পর্যন্ত গোপালগঞ্জ জেলা ব্যাপী প্রায় পাঁচ শত (০৫) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ বন্ধু মহল, সূর্য শিশির ফাউন্ডেশন, আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক, মামাস, চন্দ্রদিঘলিয়া ব্লাড ব্যাংক, মুকসুদপুর ক্লাব, স্বপ্ন মঞ্চ ক্লাব, ইউএসডি ফাউন্ডেশন সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগটি নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho