1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়ি-ঘর ও নির্মাণাধীন মন্দির ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ আ. লীগ নেতা আলমগীর শেখের বিরুদ্ধে

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫২৭ Time View

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা, তাদের বাড়ি-ঘর ও নির্মাণাধীন মন্দির ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ উঠেছে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর শেখের বিরুদ্ধে।

এ ঘটনায় মুকসুদপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, মুকসুদপুর উপজেলার দিগনগর
ইউনিয়নের কানুড়িয়া গ্রামের মৃত সুশীল বাড়ৈর ছেলে প্রশান্ত বাড়ৈ (৩৫) -এর সাথে বসতবাড়ির পূর্ব উত্তর কোণে অবস্থিত কৃষ্ণ মন্দিরের ঘরের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭ টায় অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণাধীন মন্দির ভাঙচুর করে। এসময় প্রশান্ত বাড়ৈ সহ তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে তাদের ওপর আক্রমণ চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে বসত-বাড়ী ভাংচুর করে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। পরে ভুক্তভোগীদের সোর চিৎকারে আশপাশের লোকজন এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

পরে এ ঘটনায় গুরুতর আহত ভুক্তভোগীদেরকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের স্বজনেরা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিকট হামলা কালীন সময়ের বেশ কিছু গোপন ভিডিও ফুটেজ রয়েছে বলে জানান ভুক্তভোগীদের পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত আলমগীর শেখ মুঠোফোনে বলেন, একই সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে মন্দির নির্মাণ নিয়ে বিবাদ চলে আসছিলো।
পরবর্তীতে, তারা উভয় পক্ষ ঝগড়া বিবাদ করেছে। আমার নেতৃত্বে কেউ সেখানে যায়নি। উল্লেখ্য, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখের বিরুদ্ধে এরআগেও একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছিলো।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ সমাবেশ পালন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho