1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৬ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে । এ  উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। সকাল দশটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে ১০ ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাসহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি মোঃ মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাহিদ বেপারী, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে জাতির জনকের অবদানের কথা তুলে ধরেন।
এছাড়াও নেতৃবৃন্দ ফরিদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনরুপ নগরকান্দা ও সালথা উপজেলায়ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho