1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

শিল্পকলা একাডমী সম্মাননা পদক পেলেন আবৃত্তিকার ও উপস্থাপক মাহবুব বাবর

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৭৪৪ Time View

শহিদুল ইসলাম ঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর পৌরসভা নিবাসি আবৃত্তিকার ও উপস্থাপক, মুকসুদপুর সরকারি কলেজের প্রভাসক মোঃমাহাবুব হাসান বাবর শিল্পকলা একাডমী সম্মাননা পদকে ভূষিত হলেন । গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শেখ মনি অডিটোরিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রবর্তিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এবারে পাচটি ক্যাটাগরীতে সম্মাননা পদক দেয়া হয়। আবৃত্তিতে মাহবুব হাসান বাবরের হাতে সম্মাননা পদক, চেক, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম। এ সময় তার সাথে ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী প্রমূখ অতিথীবৃন্দ।
পাঁচটি ক্যাটাগরীতে অন্যান্য পদকপ্রাপ্তরা হলেন, কন্ঠ সংগীতে মীরা বিশ্বাস, যন্ত্র সংগীতে আশুতোষ বালা, নাট্যকলায় মঈন আহমেদ,, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটার।

মাহবু্ব হাসান বাবর ছোটবেলা থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার পদচারনা। লিখেছেন অজস্র গল্প- কবিতা, প্রবন্ধ- নিবন্ধ। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। দৈনিক মানবজমিনসহ জাতীয় দৈনিকে একসময় সাংবাদিকতা করেছেন।
আবৃত্তিকার – উপস্থাপক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে তিনি অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘ বছর বেতার- টিভি- মঞ্চে আবৃত্তি ও উপস্থাপনা করে আসছেন। ২০১৭ সালে প্রকাশ পায় তার প্রথম আবৃত্তির এ্যালবাম “ভেজামেঘের দিনগুলি”। আবৃত্তি ও উপস্থাপনায় ইতোমধ্যে তিনি পেয়েছেন পল্লীকবি জসিমউদদীন সম্মাননা পদক, মাদার তেরেসা সম্মাননা পদক, শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড, কাগজ – কলম পুরস্কার, ও জয়বাংলা সম্মাননা পদক। গল্পকার হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত। প্রকাশিত গ্রন্থ পাঁচটি। সাহিত্যে বিশেষ অবদানে তিনি পেয়েছেন জাতীয় সাহিত্য পদক, মাদার তেরেসা স্বর্ণপদক, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।
তিনি মুকসুদপুর আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা কালচারাল ক্লাবের প্রশিক্ষক।
বাংলাদেশ – কোলকাতার অন্যতম নাট্য সংগঠন দুই বাংলার থিয়েটার ও প্রাকৃতজন নাট্যগোষ্ঠীর উচ্চারন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি জনপ্রিয় লোকজ সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান “মেঠোপথের” নিয়মিত উপস্থাপক এবং গোপালগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাঁশরী শিল্পীগোষ্ঠীর সভাপতি। পেশাগত জীবনে সরকারি মুকসুদপুর কলেজে অধ্যাপনা করছেন।
মূলতঃ মাহবুব হাসান বাবর একজন সফল আবৃত্তিকার ও উপস্থাপক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho