1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ফরিদপুরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫০৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে সরকার কর্তৃক বিদ্যুতের অযৌক্তিক ভাবে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের  দাবীতে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে রোববার  বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য  বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার  প্রমূখ।
এ সময় বক্তারা সরকার কর্তৃক অযৌক্তিক ভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা সরকারের সমালোচনা করে বলেন সরকারের নানা মুখী দুর্নীতি ও লুটপাটের কারণে ঋণের বুঝা দিন দিন ভারি হওয়ার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর দায়ভার চাপানোর জন্য বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে।
অনতিবিলম্বে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে  কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণাও দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho