1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূলভবন হস্তান্তর ও বঙ্গমাতা পাঠাগারের শুভ উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫২৭ Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল ভবন (হাসপাতাল ভবন) আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে এ ভবন হস্তান্তর অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (অঃ/দাঃ) কাশেফ আমিনুর রহমান চক্ষু হাতপাতালের মূল ভবন হাসপাতাল কতৃর্পক্ষকে বুঝিয়ে দেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা.নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সিনিয়র কলসালটেন্ট (চক্ষু) এ.এস.এম কাদিরের সঞ্চালনায় ভবন হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক প্রকল্প পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম মোল্যা, উপ-পরিচালক ডা.আনোয়ারুর রউফ, কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, অত্র হাসপাতালের সকল চিকিৎক-নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী আমন্ত্রিত সকল অতিথিদের সাথে নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের ৬ষ্ঠ তলায় স্থাপিত বঙ্গমাতা পাঠাগারের শুভ উদ্বোধন করেন।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (অঃ/দাঃ) কাশেফ আমিনুর রহমান বলেন ২০১১ সালের ৩১ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঢাকা খুলনা মহা—সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ১৫ একর জায়গার ওপর অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ২০১৬—১৭ অর্থবছরে ১৪৩ কোটি ৯৯ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় প্রতিষ্ঠানটি যার কার্যাদেশ পেয়েছি ২০১০ সালের জুলাই মাসে। এবং ২০১৪ সালের ৩০ জুন কাজ সমাপ্ত হয়। পরে ২০১৬ সালের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। তারপর হাসপাতালের মূল ভবনে চিকিৎসা সেবা সহ অন্যান্য কার্যক্রম চালু হলেও ভবন নিমার্নে ত্রুটির কারণে গণপূর্ত বিভাগ দীর্ঘ ৭ বছর পর হাসপাতাল কতৃর্পক্ষকে মূল ভবনটি হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho