1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় জেলা পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত হতদরিদ্রদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রায়ণ প্রকল্পের মাঠে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ  করেছেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, এস আই পিযুষ কান্তি হাওলাদার, গোলাম কিবরিয়া, নাজমুল হোসেন, ইউপি সদস্য কামরান হোসেন, ডিএসবির সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার শাহাজাহান বলেন ধনী গরীব শীত সকলেরই লাগে। এই হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনের করছি।
সকল বিত্তবানদের এ কাজে এগিয়ে আসারও আহ্বান জানান, মানব সেবায় সবাইকে শরীক হওয়ারও আহ্বান জানান তিনি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন আমাদের পুলিশ সুপার স্যার মানবিক অফিসার, তার এধরণের কাজ জেলার সকল থানায় অব্যাহত রাখছেন।
আশ্রায়ণে বসবাসরত হতদরিদ্ররা কম্বল পেয়ে মহা খুশি,
চেয়ারম্যান মোস্তফা হোসেন খান বলেন এই প্রচন্ড শীতে একটি কম্বল শীত নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho