1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর পৌরসভার গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্তে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষদ্বয় হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে
প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে হামলার এ ঘটনায় ভুক্তভোগী মো. আইয়ুব আলী শেখ নিজে বাদী হয়ে ৭ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছে সেই জের ধরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৬ টার সময়ে প্রতিপক্ষের নূর শেখ, নয়ন শেখ, সৈয়দ শেখ, আশিক মীর, সাব্বির মৃধা, আসিফ মৃধা, মুন্না মোল্যা সহ অজ্ঞাত আরো ৩/৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বাদী মো. আইয়ুব আলীর ২টি বসতঘরে এলোপাথাড়িভাবে রামদা,ছেনদা,লোহাড় রড,লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ঘরের দরজা-জানালা টিনের বেড়া কুপিয়ে পিটিয়ে ও একটি চরচালা টিনের ঘর ভেঙে ফেলছে এবং ২ টি আম গাছ ২ টি মেহেগনিগাছ কেটে ফেলে যার অনুমান মূল্য ১৫ হজার টাকা ক্ষতি সাধন করে, একপর্যায়ে আসামীরা ঘরে প্রবেশ করে ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে রক্ষিত এক ভরি ওজনের একটি চেইন ও আটা ওজনের একটি কানের দুল নিয়ে যায় যার সর্মোট ওজন এক ভরি আটানা,মূল্য আনুমানিক ১৪০০০০ হাজর টাকা। আসামীরা আলমারীতে সংরক্ষিত নগদ ১০,০০০০০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও মূল্যবান ২ টি আমগাছ ও ২ টি মেহগনি গাছ কেটে নেয় তারা। আইয়ুব আলী সহ পরিবারের সদস্যরা বাঁধা দিলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের নূর শেখ ও তার সহযোগীরা।পরে তাদের আত্বচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া ভুক্তভোগী মো. আইয়ুব আলী শেখের দেওয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho