1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ভাঙ্গায় ২০ লাখ টাকা মূল্যের ৬৪ কেজি গাঁজাসহ এক নারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাংগা উপজেলার তালকান্দা গ্রামের একটি বাড়ী থেকে ৬৪ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ।
যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এসময় মাহিনুর বেগম নামে  (২৮) এক মহিলাকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মোঃ আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, বলেন বুধবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের আল-আমিন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় ভাংগা থানা পুলিশ।

এসময় তার বাড়ীর চৌচালা টিনের ঘরে তল্লাশি তালিয়ে কাঠের পাটাতনের উপর থেকে একটি প্লাস্টিক বস্তায় ১০ কেজি, ২টি পাটের বস্তায় ৪৭ কেজি ও একটি কালো রং এর ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আল আমিন এর স্ত্রী মাহিনুর বেগমকে আটক করে পুলিশ। 

এই মাদক ব্যবসার সাথে জড়িত আসামী আজিজুল ভূইয়ার ছেলে আল আমিন ভুইয়া ও মৃত আলী ভূইয়ার ছেলে শেরে ভুইয়া পলাতক ছিল বলে জানান পুলিশ সুপার,পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ভাঙ্গা সার্কেল মো: হেলাল উদ্দিন ভূইয়া জানান, তাদের বিরুদ্ধে ভাংগা থানার উপ-পরিদর্শক (এস আই) অমিয় মজুমদার বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho