1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা ও শীতকালীন কম্বল বিতরণ

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৮৩৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা এবং এতিমশিশু ও শিক্ষার্থীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব অব এরোমা, ঢাকা-এর যৌথ আয়োজনে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালায় আয়েশা সিদ্দিকা শেলী , অতিরিক্ত কর কমিশনার, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা দি ব্লু স্কাই চ্যারিট্যাবল ফাউন্ডেশন, পিপি রোটারী ক্লাব অব এরোমা ঢাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসমা সিদ্দিকা মিলি, উপপুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রোটারী ক্লাব অব এরোমা ঢাকার প্রেসিডেন্ট।
তিনি ব্লু স্কাই চ্যারিট্যাবল ফাউন্ডেশন অন্যতম উপদেষ্টা।

এসময় বিশেষ পুলিশ সুপার, রোটারিয়ান, রোটারী ক্লাব অব এরোমা, ঢাকা’র ফাতিহা ইয়াসমিন, রেলওয়ে’র বিশেষ পুলিশ সুপার, রোটারিয়ান, রোটারী ক্লাব অব এরোমা ঢাকা’র নিগার সুলতানা, রোটারী ক্লাব অব এরোমা ঢাকা’র সদস্য, এ্যাড. আব্দুল মান্নান মিয়া, সদস্য, ইঞ্জিনিয়ার মামুন মিয়া, সদস্য, নুরু উদ্দিন পাটোয়ারী, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য সৈয়দ সেলিম সাজ্জাদ সহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ সহ বিভিন্ন এনজিও সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধিগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্তন ক্যান্সার কি? কিভাবে তা প্রতিরোধ করা যায় এবং আক্রান্তদের কিভাবে সুচিকিৎসা প্রদান করা হয় এ সংক্রান্তে বিস্তারিত আলোচনা শেষে স্তন ক্যান্সার সম্পর্কিত বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে এতিম শিশু সহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
পরে রোটারী ক্লাব অব এরোমা ঢাকা’র পক্ষে পুলিশ লাইনে দুইটি গাছের চারা রোপন করেন নেতৃবৃন্দ।

এছাড়া একই দিন গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে প্রায় ৭০ জন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho