1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মধুখালীতে কম্বল বিতরণ কালে লিয়াকত শিকদার বলেন

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৩ Time View

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ
           
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লিয়াকত হোসেন শিকদার বলেছেন, করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থাই ক্ষতির শিকার। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। জনগণের জন্য মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে ১৮ ঘন্টা কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দারিদ্র ক্লিষ্ট বাংলাদেশকে জনসম্পদে রুপান্তরিত করেছেন।
সারাবিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের মর্যাদায় প্রতিষ্ঠিত।
এই অর্জন ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
তিনি শনিবার সকালে শীতবস্ত্র বিতরণকালে মধুখালী
আখ চাষী কল্যাণ সমিতির সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মধুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, পৌর আওয়ামী লীগ নেতা মির্জা আক্তারুজ্জামান খোকন, যুবলীগ নেতা শাহরিয়ার রনি প্রমুখ। তিনি কয়েকটি স্থানে শীত বস্ত্র হিসেবে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho