1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় গাড়ীর সাথে শত্রুতা দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো প্রাইভেট কার

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪৬২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায়  গাড়ীর সাথে করেছে শত্রুতা, রাতে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো একটি প্রাইভেট কার।

শনিবার দিবাগত রাতে উপজেলার  রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারের মালিক রাধানগর গ্রামের মোতাহার মোল্যা। এব্যাপারে মোতাহার মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় মোতাহার মোল্যা নিজ বাড়ির আঙ্গিনায় ঢাকা মেট্রো খ ১২-৪৫১৫ নাম্বারের প্রাইভেটকারটি রেখে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কে বা কাহারা পেট্রোল ঢেলে গাড়িটি পুড়িয়ে দেয়।

মোতাহার মোল্লা বলেন, রাত আনুমানিক ২টার দিকে ঘরের পাশে মানুষের আনাগোনা শুনতে পাই।
দরজা খুলে বের হয়ে দেখি আমার গাড়িতে আগুন জ্বলছে। আমার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ততক্ষণে গাড়ির সামনের অংশ ইঞ্জিন পুড়ে ভস্মীভূত হয়।
এ সময় গাড়ির পাশ থেকে প্লাস্টিক বোতলে কিছু পেট্রোল পাই।

ধারণা করা হচ্ছে পেট্রোল গাড়িতে  ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho