1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে বিচারক ও বেঞ্চ সহকারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিস্পত্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪৬০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস-এর আয়োজনে রোববার (২২ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

সেমিনারে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ (এডিআর) নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আদালতের বিজ্ঞ বিচারক ও সহযোগী কর্মচারীদের ভূমিকা রাখার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার।

মামলার জট নিরসনে বিজ্ঞ বিচারকদের কি ভূমিকা নেওয়া উচিত সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া।

মামলার জট নিরসনে বিকল্প বিরোধ (এডিআর) নিষ্পত্তির গুরুত্ব আরোপ করে বিভিন্ন তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ইব্রাহিম।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. নিয়াজ মাহমুদের সঞ্চালনায় এসময় গোপালগঞ্জ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা, বেঞ্চ সহকারী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশ নেওয়া বিজ্ঞ বিচারকগণ সকলকে পরকালের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে বিচারপ্রার্থীদেরকে দ্রুত ন্যায়বিচার প্রদানের তাগিদে প্রচলিত ধারার বাইরে গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ে ধাবিত করার চেষ্টা অব্যাহত রাখার দিক নির্দেশনা দেন। এতে বাদী-বিবাদী উভয় পক্ষই যে লাভবান হয় সে বিষয়ে পরিষ্কারভাবে জানানোর পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho