1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় রাতে প্রতিমা ভাংচুর

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৯২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপুট্রী গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।
এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, পৈলানপুট্রী গ্রামের অর্জুন সরকারের বাড়ীর পারিবারিক শীতলা রক্ষাচন্দ্রী মন্দিরে রক্ষাচন্দ্রী প্রতিমাটি উপুড় হয়ে পড়ে আছে। ঘাড় ও মাথা ভাংগা। তবে পাশেই শীতলা প্রতিমাটি অক্ষত ভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে মন্দির ঘরটি জরাজীর্ণ ও অরক্ষিত।

অর্জুন সরকার বলেন, গত অগ্রাহায়ন মাসের ৯ তারিখে আমরা এ দেবীর পূজা করেছি। আগামী বছর আবার পুজা করার জন্য প্রতিমাকে রেখে দিয়েছি। রাতের আধারে কে বা কাহারা ভেঙ্গেছে নাকি কোন জীবজন্তু দ্বারা ভেঙ্গেছে তা আমার জানা নেই। তাই এ ব্যপারে কাহারও বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

অর্জুনের মা গীতা রানী সরকার বলেন, আমাদের বাড়ীর পাশেই নাম কীর্তন অনুষ্ঠান চলছে। আমরা অনুষ্ঠান থেকে গভীর রাতে ফিরেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রক্ষাচন্দ্রাটি উপুড় হয়ে মাটিতে পড়ে আছে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, অল্প বয়সী কোন বাচ্চাদের দ্বারা এমন ঘটনা ঘটতে পারে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন, যেহেতু মন্দির ঘরটি অরক্ষিত তাই মনে হচ্ছে কোন জীবজন্তু দ্বারা এমন হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে তদন্ত করছি। কোন দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত থাকলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho