1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পূণ্যভূমি ফিলিস্তিনের আল-আকসা মসজিদের ইমাম ও খতিব শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে তিনি অংশ নেন।

এসময় গোপালগঞ্জ সাফায়াতিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার বিভিন্ন আলেমগণ, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ্যাড. রাকিদুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ সহ
জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার আলেমগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মুসলিম এতিমখানা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho