1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় পুলিশের অভিযানে  দেশীয় অস্ত্র উদ্ধার, আটক -১ পুলিশের সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৩ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সাথে শাহিদ শেখ নামের ছয় মাসের সাজাপ্রাপ্ত একজনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। এবং শনিবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল  ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এর উপস্থিতিতে সাংবাদিকদের প্রেস ব্রিফ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল।
শুক্রবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন হতে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় নগরকান্দা থানা পুলিশ। পরে দেশীয় অস্ত্রের মধ্যে ছিলো ২৮ টি ঢাল, সঁরকি, রানদা,বল্লভ ইত্যাদি।
ওই রাতেই উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মৃত মালেক শেখের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহিদ শেখ (৪৯) কে আটক করেছে পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্ন অফিসাররা উপস্থিত ছিলেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এবিষয় নিশ্চিত করে বলেন এটা আমাদের নিয়মিত অভিযান।
এধারা চলমান থাকবে। মহামান্য আদালতের নির্দেশ মানতেই এ অভিযান পরিচালনা করে থাকে পুলিশ।
এব্যাপারে পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির  বলেন পুলিশ সহিংসতা প্রতিরোধে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে।
তাই পুলিশকে ধন্যবাদ জানাই।
এর আগে পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামবাসী ১৯ জানুয়ারী দেশীয় অস্ত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho