1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৮ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে আউয়াল মাতুব্বর (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাতে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে ও সাহেব আলী হত্যা মামলার আসামি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিল আউয়াল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা দোকান থেকে তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নেয়ার পথে সে মারা যায়। এদিকে নিহতের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আউয়াল একই গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলীকে কুপিয়ে হত্যা করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।দীর্ঘ দিন যাবত ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোন্দল চলে আসছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho