1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় ইজিবাইকসহ ছিনতাইকারী আটক

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় এক ইজিবাইক ছিনতাইকারীকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

সোমবার রাতে  নগরকান্দা বাজার হতে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার সময় উপজেলা সদরের সাব-রেজিস্ট্রী অফিসের সামনে হতে স্থানীয় জনগণ ধাওয়া করে ইমারত মোল্যা নামের একজনকে একটি ইজিবাইকসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ইজিবাইকের চালক উপজেলার ছোট পাইককান্দী গ্রামের মৃত মনির শেখের ছেলে রমজান শেখকে মারপিট করে ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালকের চিৎকারে আশে পাশের লোকজন ছিনতাইকারীকে আটক করে উত্তোমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ইমারত মোল্যা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতি গ্রামের খোকা মোল্যার ছেলে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন ইমারত মোল্যা বিভিন্ন এলাকায় গিয়ে সুযোগ বুজে ইজিবাইকের চালকদেরকে কৌশলে বোকা বানিয়ে বা আহত করে ইজিবাইক চুরি বা ছিনতাই করে নিয়ে যায়।
ইমারতকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho