1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জনগনের সেবায় গাফলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭০ Time View

         – ফরিদপুর জেলা প্রশাসক

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেছেন, প্রতিটি সরকারি সেবা জনগনের বাড়িতে পৌছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই সেবা পৌছে দিতে উদ্যোগ গ্রহণ করেছি। এতে যদি কারো গাফলতি থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত জনগনের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে যদি কোনো ইউনিয়ন পরিষদের সদস্য অথবা গ্রাম পুলিশের ব্যর্থ উদ্যোগ ধরা পড়ে বা সরকারি দপ্তরে সেবা নিতে এসে যদি কেউ হয়রানির শিকার হোন, তাহলে আমাকে জানাবেন, আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দীন আইয়ুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান বাবু মোল্যা প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক উপজেলার কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, বাংরাইল ভূমি অফিস, কুমারপট্টি আশ্রয়ণ প্রকল্প ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। দুস্থ, অসুস্থ ও ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন। সালথা বাজারের ব্যবসায়ীদের মাঝে ডিলিং লাইসেন্স বিতরণ করেন। এ ছাড়া শিক্ষার মান নিয়ে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho