1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫০ Time View

মোঃ মঈনুল ইসলাম শুভঃ
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অসাধার সাফল্য!!
পাসের হার ৯৯.৯৭%। জিপিএ-৫ পেয়েছে ২৭৩৪ জন।
এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৩২২২ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ৩২২১ জন। পাসের হার ৯৯.৯৭%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৩৪ জন। জিপিএ-৫ অর্জনের হার ৮৪.৮৮%। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ ২৫৪৮ জন এবং পাস করে ২৫৪৭ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৯৬%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন। মানবিক বিভাগ থেকে ২৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।
এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের অভিজ্ঞ একাডেমিক পর্ষদ বাস্তবায়ন করে গুণগতমানের একটা সুন্দর পাঠপরিকল্পনা। এছাড়াও নিয়মানুবর্তিতা, গুণগতমানের শিক্ষা, নিয়মিত পাঠদান ইত্যাদি বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট। অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম জানান, গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে; যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ অর্জন করে। এটি মাইলস্টোন কলেজের ভালো ফলাফলের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য। অধ্যক্ষ বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তার মতে-শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও পরিশ্রমের ফসল এই ভালো ফলাফল। এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনের জন্য মাইলস্টোন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho