1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় বিএনপির সকল ইউনিয়নে পদযাত্রা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে দেশের সকল ইউনিয়নে ১১ ফেব্রুয়ারী পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার লক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ওবায়েদ মঞ্জিলের চত্বরে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলা মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী জেলার শীর্ষ নেতৃবৃন্দ এ প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি  ছিদ্দিকুর রহমান, নগরকান্দা  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা রেজাউল আলম রিজু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, কামাল হোসেন তালুকদার, সেচ্ছাসেবক দেলর আহ্বায়ক মিরান হোসেন খালিদ হোসেন, যুবদল নেতা মজিবুর রহমান, রবিউল ইসলাম বাবুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন আমরা ১১ ফেব্রুয়ারী দেশের সকল ইউনিয়নে শান্তপুর্ণভাবে পদযাত্রা করবো। আর তাতে যদি কেউ বাধা প্রদান করে তাহলে তাদের ছাড় দেওয়া হবেনা।
তাদেরকে জানিয়ে দেওয়া হবে বিএনপি তারেক জিয়া এবং খালেদা জিয়ার দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho