1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে ধারের টাকা ফেরত চাওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মুকসুদপুরে কয়েক কিস্তিতে মোটা অংকের টাকা ধার দিয়ে তা ফেরত চাওয়ায় পাওনাদার সুধাংশু টিকাদার (৪৫) এর বিরুদ্ধে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ শ্লীলতাহানীর মামলা দায়ের করার অভিযোগ উঠেছে দেনাদার পপি বিশ্বাস (৪০) এর বিরুদ্ধে। মামলা নং ৪৭/২৩, তাং ১৩/০২/২৩ ইং।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে
এঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

পরে অভিযোগের ভিত্তিতে আমাদের প্রতিনিধি ওই এলাকায় সরেজমিনে গিয়ে জানতে পারেন, ব্যবসায়ী সুধাংশু টিকাদার ও তার স্ত্রী কাকলি টিকাদার উভয় মিলে দুইটি ব্যাংকের মোট তিনটি (০৩) টি চেক জামানত রেখে বাড়ির পার্শ্ববর্তী পপি বিশ্বাস ও তার স্বামী সুকুমার বিশ্বাসকে পর্যায়ক্রমে ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা ধার দেন।
পরবর্তীতে, সুধাংশু ও তার স্ত্রী তাদের পাওনা টাকা ফেরত চাইলে পপি বিশ্বাস ও তার স্বামী বিভিন্ন টালবাহানা করে ও হুমকি-ধমকি দেন। এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসা করলেও কোন সুরাহা হয় না। এক পর্যায়ে দেনাদার পপি বিশ্বাস নিজে বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাওনাদার সুধাংশু টিকাদার কে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে পরিবার পরিজন ছেড়ে মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সুধাংশু টিকাদার।

মামলার বাদি পপি বিশ্বাস কে চেক ও স্ট্যাম্প জামানত দিয়ে আসামীর নিকট থেকে টাকা পয়সা ধার নিয়েছেন কি-না? জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, আমাকে সুধাংশু ঘরে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি মুকসুদপুর থানায় মামলা করতে গেলে থানার ওসি সাহেব মামলা নেয়নি। নিরুপায় হয়ে আমি আদালতে মামলা করি।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য সুভাষ বৈদ্য জানান, আর্থিক লেনদেন নিয়ে ঘটনার সূত্রপাত হয়। শ্লীলতাহানীর কোন ঘটনা ঘটেনি।

দেনাদারের নিজের মা ফুল মালা ব্যাপারী (৫৫) সিন্দিয়া/ খালিয়া রাজৈর মাদারীপুর তিনি বলেন, পপি মিথ্যা কথা বলেছে। এখানে টাকা দেনা পাওনার ব্যাপার ছিলো। এ নিয়েই এ ঘটনার সূত্রপাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho