1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ছোট ভাইয়ের ইন্তেকাল

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির সাবেক মহাসচিব, মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের ছোট ভাই যুব উন্নয়ন অধি দপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক এবং নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা কে এম আমানুর রহমান (৬৮) বুধবার রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি — রাজিউন)।
মূত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বূহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া কেএম আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নামাজে জানাজায় তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, ছোট ভাই কে এম জামান, ভাতিজা কে এম জুয়েল, ষুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ – পরিচালক খান মোঃ মঈন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

নামাজে জানাজা শেষে মরহমার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম কে এম আমানুর রহমানের মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। অনুরুপ আরও শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এম পি আবুল হোসেন মিয়া, লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানসহ বিভিন্ন ব্যক্তিও সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho