1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে মুঠো ফোনে অজ্ঞাত ব্যক্তির হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পরিবার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ফোনের (০১৭৩৩৬২৭০১৭) এই নম্বরের মুঠো ফোন থেকে দুই তিন দিন যাবৎ পৌর এলাকার দক্ষিণ চন্ডিবর্দী গ্রামের জামাল বিশ্বাসের স্ত্রী মোসামৎ শিখা বেগম সহ বেশ কয়েকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এতে অসহায় পরিবারটি শংকিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে ভুক্তভোগী শিখা বেগম আমাদের প্রতিবেদককে জানিয়েছেন যে, গত ১০ ফেব্রুয়ারি রাত অনুমান সাড়ে ১১ টার দিকে আমার বসত ঘরের পাশে থাকা ধানের খেড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। আমাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন আগুন নিভাতে এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে না আসায় মুকসুদপুর থানায় অবহিত করি। পরোক্ষনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শিখা বেগম নিজে বাদী হয়ে মুকসুদপুর থানায় ৮ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পর থেকে উক্ত মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে প্রাণনাশের হুমকিসহ নানাবিধ হুমকি দিয়ে আসছে। তাই বিষয়টি পুলিশ সুপার মহোদয় সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি সেই সাথে আমাদের জীবনের নিরাপত্তা চাইছি।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন, থানায় জিডি করেছেন কি-না? ডিউটি অফিসার বলতে পারবেন। আগুন দেওয়ার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ বলেন, আগুনের ঘটনায় আমি তদন্তে গিয়েছিলাম। এখন মুঠোফোনে অজ্ঞাতকে বা কারা তাদেরকে হুমকি দিচ্ছে, আমাকে জানালে, আমি তাদেরকে থানায় একটি জিডি করার পরামর্শ দেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho