1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরে এক শিক্ষকের আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬৭ নং কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন সরকার ও এক গৃহিণীর পরকীয়ার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

ইতিমধ্যে ওই শিক্ষককে এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির চাপের মুখে কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়নের ৮৮ নং টোংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটিশনে মৌখিক দায়িত্ব দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এদিকে স্কুলশিক্ষকের আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের এ ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিবাহ বহির্ভূত পর স্ত্রীতে আসক্তি হওয়ার বিষয়ে অভিযুক্ত শিক্ষক লিটন সরকার বলেন, আমি এসবের কিছুই জানি না। কিভাবে কি হয়েছে? হয়তোবা ওই নারী ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে এগুলো করে থাকতে পারে। তাছাড়া আমার স্ত্রী ও সন্তানাদি রয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা চাইলে আমাকে বাঁচাতে পারেন।

এ বিষয়ে ৮৮ নং টোংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি শংকর বিশ্বাস ও সাবেক সভাপতি মহাদেব বাড়ৈ বলেন, আমরা বিষয়টি জেনেছি, সত্যিই যদি ওই শিক্ষক এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে তাহলে আমরাও এখান থেকে তার অপসারণ চাই এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করি।

গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, বিষয়টি আমি জেনেছি, তাকে যেখান থেকে ডেপুটেশনে নেওয়া হয়েছিলো সেখানেই তাকে পুনঃ বহালের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও তা খুবই সামান্য। তবে এ ব্যাপারে ভুক্তভোগী অথবা এলাকাবাসীর পক্ষে ফৌজদারি ব্যবস্থা নিলে হয়তোবা সে উপযুক্ত শাস্তি পাবে।

জানাগেছে, শিক্ষকের আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরে অভিবাবকদের পক্ষে অভিযুক্ত ওই শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণের দাবিতে ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho