1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে এক ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব চাল আত্মসাতের অভিযোগ

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডিলার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের চালের কার্ড থাকলেও চাল না পাওয়ার অভিযোগ করেছে উপজেলার হাতিয়ারা ইউনিয়নের বেশ কয়েকজন কার্ডধারী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতিয়ারা ইউনিয়নের ডিলার দেবজ্যোতি মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবুল বিশ্বাস (কার্ড নং -৪১১), বিশ্বনাথ বালা (কার্ড নং- ৪১২), নিভা বালা (কার্ড নং- ৪০৬)। তারা অভিযোগ করে বলেন,
হতদরিদ্রদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরে চালের কার্ড থাকলেও আমরা চাল কেনা থেকে বারবার বঞ্চিত হচ্ছি।

সরকারী চাকুরী করার পরও খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার হয়েছে দেবজ্যোতি মন্ডল। তিনি নওগাঁ জেলায় কর্মরত আছেন, তার পিতা হারানিধি মন্ডল এ চাল বিতরণ করেন। ভুক্তভোগীরা বলেন
হারানিধি মন্ডলের কাছে বারবার চাল চাইলে তিনি বলেন, চাল বিক্রি করে দিয়েছি, মুখ বন্ধ রাখার জন্য চালের বিনিময়ে টাকা দেয়ারও আশ্বাস দেন তিনি, আমরা বারবার যাওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে চালও দেন না টাকাও দেন না, আমরা পরিবার নিয়ে চরম খাদ্য সংকটে ভুগছি।

তালিকায় অনেকের নাম থাকা স্বত্ত্বেও ডিলার দীর্ঘদিন যাবৎ গরীবের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত করে আসছে।

এই দুর্নীতিবাজ চাল আত্মসাৎকারী ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা

উল্লেখ্য গত ৭/৪/ ২০২১ তারিখে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের অনুসন্ধানে ডিলার দেবজ্যোতি মন্ডলের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ এর প্রমাণ চিত্রসহ নিউজ প্রকাশ হয়েছিলো তারপরেও বহাল তবিয়্যতে অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho