1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জাতীয় ভিটামিন এ প্লাস          ক্যাম্পেইন উপলক্ষে

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৭ Time View

নগরকান্দায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ‘ভিটামি ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল,  মেডিকেল অফিসার অভিজিৎ সাহা, তাহমিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, সাংবাদিক বৃন্দ, স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্টরা।

২০ ফেব্রুয়ারী সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ২১৭ টি ক্যাম্পে শিশুদের  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।প্রতিটি কেন্দ্রে তিনজন করে সেচ্ছাসেবী কাজ করবে।

৬ মাস হতে ১১ মাসের ৪ হাজার ১শত ৫১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাসের ২৬ হাজার ২ শত ৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ বলেন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়, রাতকানা রোগ হতে রক্ষা করে, কোন পার্শ্বপ্রতিক্রীয়া নাই, ক্যাম্পেইন উপলক্ষে ব্যাপক হারে প্রচার অভিযান চালানো হয়।

যদি কোন শিশু কোন কারনে ক্যাম্পে এসে ক্যাপসুল খেতে না পারে, তাহলে তাদেরকে হাসপাতালে থেকে খাওয়ানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho