1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় ১ ভ্যানযাত্রী নিহত আহত- ২

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যান যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ সময় আরো দুই যাত্রী আহত হয়েছেন বলে জানাগেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর – বরিশাল মহাসড়কের শংকর  পাশা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙ্গাল গ্রামের জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর(৫৫)।

এ সময় অপর ভ্যান যাত্রী একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর আহত হয়।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লালসহ তিন ব্যক্তি  ভ্যান যোগে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এসময় বরিশাল গামী একটি কভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যায়।

এ সময় বিল্লাল মাতুব্বর কভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

উত্তেজিত জনতা গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করায় তারাও গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে । তাদেরকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনা বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho