1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ও প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য,
এসময় আরো যেসকল সংগঠন  শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও তার অংগসংগঠন, অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নগরকান্দা প্রেস ক্লাব, সরকারী নগরকান্দা কলেজ, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমি, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী স্কুল, শহর আওয়ামীলীগ, এম এ শাকুর কলেজ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আলোচনা সভাসহ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  মিরাজ হোসেন, ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, জেলা পরিষদের সদস্য আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, কাউন্সিলর বৃন্দ, আওয়ামিলীগ ও তার অংগসংগঠের নেতৃবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে প্রধান অতিথি শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, দীর্ঘ স্থায়ী শ্বাসজনিত রোগসমূহ ও মানসিক রোগসমূহের সেবা প্রদানের লক্ষে এনসিডি কর্ণার এর শুভ উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদসহ স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho