1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জে এক ঋণ খেলাপির বিরুদ্ধে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে এক ঋণ খেলাপির বিরুদ্ধে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ঋণ খেলাপি গ্রাহকের নাম নজিব আহম্মেদ। তার জাতীয় পরিচয়পত্র নং- ৩৫০০৪৮১৪৯৮৯১ তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সদ্য সাবেক
ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়নের নিলখী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গোপালগঞ্জ শাখা থেকে বিনিয়োগ নিয়ে সময়মতো তা পরিশোধ না করায় তিনি বাংলাদেশ ব্যাংকের বিধি এবং ইসলামী ব্যাংকের নিয়মানুসারে একজন খেলাপি ঋণী হিসেবে সাব্যস্ত হন।

এ সংক্রান্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গোপালগঞ্জ জেলা শাখা থেকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসারকে অবহিত করে একটি পত্র পাঠানো হয়েছে।

বিষয়টি জানতে অভিযুক্ত ঋণ খেলাপি ও সদ্য সাবেক দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নজিব আহম্মেদের …..৫৩০ নম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক এ এইচ এম মোস্তফা কামাল জানান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান নজিব আহম্মেদ আমাদের ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে সময়মতো তা পরিশোধ না করায় বাংলাদেশ ব্যাংকের বিধি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিয়মানুসারে তিনি একজন খেলাপি ঋণ গ্রাহক হিসেবে সাব্যস্ত হয়েছেন। তিনি যে, একজন খেলাপি ঋণ গ্রাহক তা উল্লেখ করে ইসলামী ব্যাংকের অত্র শাখা থেকে গত ৩০জানুয়ারি ও সর্বশেষ ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে ও রিটার্নিং কর্মকর্তাকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গোপালগঞ্জ শাখা থেকে আমি একটি পত্র রিসিভ করে রেখেছি, সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নিবেন। যতদূর জানি ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সম্পর্কে সিআইবি রিপোর্ট চাওয়া হয়েছে। তাছাড়া আপনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ভালো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho