1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ফুলসুতি আব্দুল আলেম মাধ্যমিক ও ফুলসুতি সঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ফুলসুতি আব্দুল আলেম মাধ্যমিক বিদ্যালয় ও ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি রোববার সকালে বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নসরু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,  সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, মটর শ্রমিক লীগের জেলা শাখার সহ- সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, লিয়াকত হোসেন, মিজান বাবু, নিজাম নকীব, শফিকুল ইসলাম মন্টু,  মিজানুর রহমান, শফিকুল খান জনি প্রমুখ। 

এছাড়া ও ফুলসুতি আব্দুল আলেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  সুশান্ত সরকার, ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাকিমুন্নাহার চৌধুরী ও উভয় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা মোড়গ লড়াই, অন্ধের হাঁড়িভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজো উপস্থিত অতিথি ও দর্শকদেরকে দারুণ ভাবে আনন্দ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho