1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর সমাধিতে বদলগাছী উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ন‌ওগাঁ জেলার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ন‌ওগা-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছলিম উদ্দিন তরফদারের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কিশোর, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইমাম আল হাসান তিতু, সাধারণ সম্পাদক মো. জনি আলম এবং সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ ‘৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধুর সমাধিতে ৪৮, ন‌ওগা-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.ছলিম উদ্দিন তরফদার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সকল বাঁধা অতিক্রম করে জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণ করেন।

এরপর সংসদ সদস্য মো.ছলিম উদ্দিন তরফদার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন ব‌ইয়ে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho