1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় নবাগত জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার দুপুরে জেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সরকারী দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, ইমাম ও পুরোহিতদের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা অফিসার্স ক্লাবের , সাধারণ সম্পাদক মোঃ ইকবাল কবির, জেলা পরিষদের সদস্য আঞ্জুমানোয়ারা বেগম, হাফিজুর রহমান শরীফ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাজী আবুল কালাম, হাবিবুর রহমান বাবুল তালুকদার, মোঃ আরিফ হোসেন, মোঃ কামাল হোসেন মিয়া, মোঃ মোস্তফা খান, কাইমুদ্দীন মন্ডল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, কাউন্সিলর বৃন্দ, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্ধ বীর নিবাস বিল্ডিং এর চাবী হস্তান্তর করেন, পরে উপজেলা পরিষদ তথ্য আপার আয়োজনে উঠান বৈঠকসহ বিভিন্ন দপ্তরের সেবা সংক্রান্ত স্টলের উদ্বোধনসহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন, মিরাকান্দা আশ্রায়ণ কেন্দ্রে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার  মতবিনিময় সভায় যোগদান করলে উপজেলা প্রশাসন, পরিষদ, পুলিশ, আওয়ামীলীগ, নগরকান্দা প্রেস ক্লাব, দৈনিক খোলাচোখ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসক বলেন নগরকান্দাকে নগরে পরিনত করা হবে। নগরকান্দায় ইকো পার্ক স্থপন হবে, যেটা এখন মাত্র সমায়ের ব্যাপার। তিনি মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর সু দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho