1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫০৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তিনি বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি সহ র‌্যাব সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে তারা প্রশ্নবোধক চিহ্ন তুলেছিলো। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের জবাব প্রয়োজনীয় কাগজপত্র সহ দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে। আর আমি দায়িত্ব নেওয়ার পর থেকে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে এই দেশের নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এম খুরশীদ হোসেন বলেন, জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিলো ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে বাংলা ভাই, সিদ্দিকুর রহমান সহ অনেক জঙ্গি নির্মূল করেছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। জঙ্গিবাদ ও মাদক নির্মূল হয়েছে সামাজিক আন্দোলনের মাধ্যমে। আর গণমাধ্যমকর্মীদের আমি র‌্যাবের একটি অংশ মনে করি। কারণ সেই সময় সামাজিক আন্দোলন সাংবাদিকদের অনেক বড় ভূমিকা ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho