1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে অতিরিক্ত আইজিপি জামিল আহমদ -এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৭২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এ এন্ড আই) জামিল আহমদ বিপিএম, পিপিএম।

আজ রোববার (৫ মার্চ) সকাল দশটায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিনী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে সহ ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ থেকে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

এরপর তিনি স্বপরিবারে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত আদি বাড়ি, হিজলঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho