1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দায় জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক কে জামাল হোসেনের সংবর্ধনা

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫০৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামীম হক কে নগরকান্দার তালমার মোড়ে পথসভার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার  বিকালে উপজেলার তালমা মোড় নামক স্থানে শামীম হক কে সংবর্ধনা প্রদান করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ- সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া।

সোমবার বিকালে শামীম হক সড়ক পথে ঢাকা হতে ফরিদপুর যাওয়ার সময় জামাল হোসেন মিয়া হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে তালাম মোড়ে অবস্থান করে।

মোঃ শামীম হক তালমা মোড়ে পৌছালে এ্যাডঃ জামাল হোসেন মিয়া ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন  তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামিলীগ নেতা মান্নান মোল্যা, এ কে এম আমিরুজ্জামান প্রিন্স, বাবুল আক্তার, ফিরোজ মোল্যা, ইউনুস শেখ, উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, আবুল হোসেন মেম্বার, সাবেক মেম্বার সোহরাব হোসেন, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, জাকির হোসেন, রোহিস শেখ,সুমি জাহাঙ্গীরসহ অন্যন্ন ব্যক্তিবর্গ।

পরে শত শত মোটরসাইকেলের বহোরে সজ্জিত হয়ে শামীম হককে ফরিদপুর জেলা সদরে পৌছে দেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho