1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫২০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত ইউপি নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ মার্চ) বিকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনাতনে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, রিটার্নিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদর উদ্দিন, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য
গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু
ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho