1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মাদারীপুরে ডিবির হাতে দুই ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৭২ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
মাদারীপুরের রাজৈর থেকে দুই ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তারকৃত ভুয়া দুই দুদক কর্মকর্তা হলো- উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দী গ্রামের শামছুল হক মিয়ার ছেলে মো. আনিসুর রহমান বাবুল ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. হাসিবুল মিয়া। সোমবার (৬ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, নিজ এলাকা থেকে মোবাইল ফোনে কল করে দুদক কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও ব্যাবসায়ীদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করেছে।এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে তারা। এছাড়া তাদের একটি ডাইরি থেকে আরও অর্ধ শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তার তালিকা পাওয়া গেছে। এদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করার পরিকল্পনা ছিল। তাদের নামে রাজৈর থানায় মামলা করা হয়েছে। এছাড়া তাদের নামে এর আগেও একাধিক মামলা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho