1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় পুকুর হতে পানি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ – আহত ৮

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬২৫ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় পুকুর হতে পানি উত্তোলন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কম পক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামের আনোয়ার হোসেন তার বাড়ীতে ডিপটিউবয়েল স্থাপন করার জন্য প্রতিবেশি বাচ্চু মাতুব্বরের পুকুর হতে পানি নেওয়ার জন্য পাইপ স্থাপন করতে গেলে বাচ্চু মাতুব্বর তাতে বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে রুপ নেয়।
এসময় দেশীয় অস্ত্র দিয়ে উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনকে কুপালে কমপক্ষে ৮ জন আহত হয়।
আতদেরকে নগরকান্দা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এর মধ্যে ফারুক নামের একজনের তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে, তার অবস্থা আশংকাজনক, এছাড়া রাজীব ও সজীব নামের দুজনসহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এঘটনায় বুধবার মামলার প্রস্তুতি চলছিলো।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন এখনও মামলা হয়নি। তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho