1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

মার্চ মাসে রাজাকারদের তালিকা প্রকাশ হবে না- মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪০১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশের কোন এখতিয়ার ছিল না। বিগত নির্বাহী পার্লামেন্টে স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রস্তুত করার জন্য পূর্ণাঙ্গ আইন হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওপর সেই দায়িত্ব অর্পিত হয়েছে। সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজাকারদের তালিকা প্রণয়ন কমিটির আহবায়ক করা হয়েছে। আর ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি সেই কাজের অগ্রগতি আছে। তবে মার্চ মাসে সেই তালিকা প্রকাশিত হবে না। একটু বিলম্বে প্রকাশ করা হবে।

শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে তাগিদ আছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে তালিকা প্রকাশ করার। কবে রাজাকারদের তালিকা প্রকাশ হবে তার সঠিক সময় জানাতে পারবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান।

মোজাম্মেল হক আরও বলেন, যে তালিকা প্রকাশ করা হবে তাতে উপজেলা, জেলা থেকে বিভাগীয় শহর পর্যন্ত রাজাকারদের নাম থাকবে। আর এই সরকারের মেয়াদেই সেই তালিকা প্রকাশ হবে ইনশাল্লাহ।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ গাজীপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho