1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

দরিদ্র মানুষের সেবায় মরিশাস প্রবাসী আকাশ মিয়া কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৬৮ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’বছর ধরে প্রতিমাসে ৩ শ দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আকাশ মিয়া ২০২১ সালের (মার্চ মাস) করোনা কালীন সময় থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুষ্ট ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র ঈদ উপহার (বস্ত্র ও খাদ্যসামগ্রী) বিতরণ করে আসছেন ‌। এছাড়াও এতিমখানা, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করে করেন এই আকাশ মিয়া।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটায় কাশিয়ানী পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ এলাকায় নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে রমজান উপলক্ষে চাল, ছোলা, খেজুর, মুড়ি ও চিনিসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি ‌।
প্রবাসী আকাশমিয়া স্বশরীরে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাফিলের মধ্য দিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম, উপজেলা আ, লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, আকাশের বাবা মোঃ জাকির হোসেন মিয়া, সাবেক ইউপি সদস্য পান্নু মোল্লা, মারকাজুল উলুম মাদ্রাসার মহাতামিম মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্না, সাংবাদিক লিটন শিকদার, মুন্সি মনিরুজ্জামানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রবাসী আকাশমিয়া জানান, তিনি মরিশাসের আসমোক নামক একটি কোম্পানির সহায়তায় করোনা মহামারীর সময় থেকে প্রতিমাসে দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিয়ে আসছেন ও সেই সাথে বস্ত্র প্রদান, পুনর্বাসন, চিকিৎসা সেবা সহ দুস্থদের বিভিন্ন সমস্যায় অর্থ সহায়তা করে আসছেন। তার পক্ষ থেকে মানবতার এই সেবামূলক কাজ চলমান থাকবে বলেও তিনি জানান । সেই সাথে আসমোতক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হুসাইন আদমজী ও আদমজী পরিবারের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho