1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় মুক্তিযোদ্ধার গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪৮৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার ৬টি আম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১২ মার্চ রোববার দুপুরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধার ছেলে শাহিন মোল্যা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এসময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা গাছ কাটা বাধা দেওয়ায় তাদের টানা হেচড়া করে তাদের লাঞ্ছিত করে এবং হুমকি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগে জানাগেছে, দেলবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত টুকু মোল্যা বাড়ীর সামনে আঞ্চলিক সড়কের পাশে ৩০ বছর আগে গাছ রোপন করে। সেই গাছ গুলোর মধ্যে ৬ টি আম গাছ রোববার দুপুরে পূর্ব কাজুলী গ্রামের তোরাপ মোল্যা জোর পূর্বক কেটে নেয়।
মুক্তিযোদ্ধার স্ত্রী মরিয়াম বেগম জানান, আমার স্বামী নিজ হাতে এই গাছগুলো লাগাইছে। তোরাপ মোল্যা জোর করে এই গাছ গুলো কেটে নেয়। আমি বাধা দিতে গেলে আমাকে মারার জন্য দা নিয়ে এগিয়ে আসলে আমি দৌড়ে পালাই। আমার মেয়ে গেলে তাকে টানা হেচড়া করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তোরাপ হুমকি দেয় যে বাধা দিতে আসবে তাকে কুপাইয়া দিবো।

গাছ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত তোরাপ মোল্যা বলেন, ঐ জায়গার মালিক আমি। সরকারি সড়কের পাশের গাছ কাটার অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তোরাপ মোল্যা বলেন, আমাদের মাতুব্বর  ইসাহাক মিয়া আমাকে গাছ কাটতে বলেছেন।

ইসাহাক মিয়া বলেন, আমি কখনো গাছ কাটতে বলিনি। এই জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তোরাপকে উক্ত জায়গায় যেতে নিষেধ করেছি।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho