1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জ আইডিইবি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৯০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিরাজিত সমস্যাাদির সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর অসংগতি সংশোধনপূর্বক গেজেট প্রকাশে অস্বাভাবিক কালক্ষেপণের প্রতিবাদে
গোপালগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার সামনে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি মো. আমিনুর রহমান, আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিএম ইছানুল কবীর, সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম খান, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রসুল হিমেল।

এসময় সওজ গোপালগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার আহমেদ, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর মো. ইউনুছ আলী, মো. জসিম উদ্দিন মুজাহিদ সহ বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা সদস্য প্রকৌশলী, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের
ছাত্র – শিক্ষক উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন যৌক্তিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের নিকট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho