1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

৫ কেজি গাঁজা সহ জাহাঙ্গীর মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৪০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে ৫ কেজি গাঁজা সহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ এর একটি চৌকস দল সদর থানার আরুয়া কংসুর নামক এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আরুয়া কংসুর এলাকায় আলমগীর মোল্লার বসত ঘরের পশ্চিম পাশের বারান্দায় মাদকদ্রব্য বিক্রয় ও লেনদেন করাকালীন সময়ে
ওই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মোল্লা (২৫) কে ০৫ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করে। স্থানীয়ভাবে জানাযায় উল্লেখিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম। তিনি গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় গোপালগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশ একেরপর এক অভিযান পরিচালনা করে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho