1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

বঙ্গবন্ধুর জন্মদিনে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত : মোঃজাহিদুর রহমান ঃ

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬৯৩ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
১৭ মার্চ বিকেলে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল আলম শিকদার ও সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান টুটুল।
অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি বোস, এম এম মহিউদ্দিন আহমেদ মুক্ত, হুজ্জাত হোসেন লিটু, দেলোয়ার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, বাঁশবাড়িয়া ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে মনিরুজ্জামান মোল্লা ও ওবাইদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটো, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান প্রমূখ।
জাতির পিতার ১০৩তম জন্ম বার্ষিকীর আলোচনায় আলোচক বৃন্দ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ থেকে জননেতা মুহাম্মদ ফারুক খান এমপির হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি মোঃ রবিউল আলম শিকদার তাঁর বক্তব্যে জাতির পিতার আগামী জন্মদিন যেন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় পালন করা যায় সে লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের হাফিজুর রহমান লেবু, জাহিদুর রহমান, কাজী মোঃ ওহিদুল ইসলাম, খন্দকার পারভেজ আলম, ডা. নুরুল ইসলাম জুন্নু, কৃষিবিদ শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লাসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মিরান হোসেন।
এর পূর্বে সকাল ৯.০০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho